
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার জামাত আদায় শেষে মুসল্লি ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় তিনি বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সমাজের প্রতিটি স্তরে এই শিক্ষা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায় যখন সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তাই সমাজের বিত্তবানদের মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের জামাত শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এসব কথা বলেন।
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC