
রাইজিং কুমিল্লা ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাকের সামনে সংশ্লিষ্ট পশুর হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে ব্যানারে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু—গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু—যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে ব্যানারে লিখে রাখতে হবে।
তিনি জানান, এ উদ্যোগের ফলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা পাওয়া সহজ হবে এবং পথে হয়রানি বা অপ্রয়োজনীয় বাধার আশঙ্কা কমবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশু পরিবহনের সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি যথাযথভাবে পালনের জন্য ট্রাক মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC