
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে সূত্রে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে অনলাইনে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
কর্তৃপক্ষ আরও জানায়— অগ্রিম যাত্রার টিকিট বিক্রি শুরু: ৩ মার্চ এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু: ২৩ মার্চ।
যাত্রীদের সুবিধার্থে এবারও টিকিট বিক্রি অঞ্চলভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালে পূর্বাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে
ঈদের বাড়তি যাত্রীচাপ সামাল দিতে এবার ৫ জোড়া (মোট ২০টি) বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC