
রাইজিং স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন কুমিল্লার কৃতি সন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী। একই সঙ্গে দলগত ইভেন্টে রৌপ্যপদকও অর্জন করেছেন তিনি।
আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত World All Style Karate Federation (WASKF) European Championship 2026-এ অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন মাহিন।
প্রতিযোগিতায় একক কাতা ইভেন্টে স্বর্ণপদক এবং দলগত ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন তিনি। তার এই অর্জনে কুমিল্লাসহ ফরিদপুর বিভাগের ক্রীড়াঙ্গনে আনন্দের সাড়া পড়েছে।
জানা গেছে, বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি কারাতে দল গত ২৩ এপ্রিল রাতে আর্মেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের দল মোট ১টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ১টি তাম্রপদক অর্জন করে।
মাহিনের এই সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ক্রীড়া সংগঠকরা আশা প্রকাশ করেছেন, তার এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়ায় অংশ নিতে আরও অনুপ্রাণিত করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC