
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষক বদলিতে আর কোনো ধরনের বাণিজ্য চলতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন,
“ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না।”
এর আগে দায়িত্ব গ্রহণের পর তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁসের মতো অনিয়ম আর ফিরে আসবে না।
তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC