
রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাটিঙ্গা এলাকার আব্দুল মজিদের ছেলে সজীব এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর এলাকার মৃত ইদন মিয়ার ছেলে শাহিদুল ইসলাম (শহিদুল)।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC