
রাইজিং ডেস্ক
হবিগঞ্জ জেলার মাধবপুরে শিশুসহ এক নারীকে আটক করেছে এলাকাবাসী। ওই নারীর নাম আকলিমা বেগম। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) ২-৩ বছরের একটি বাচ্চাকে ওই নারীর কোলে দেখলে এলাকাবাসীর সন্দেহ হয়। বাচ্চার হদিস বের করতে সবাই চাপ দিতে থাকে। সকলের চাপের মুখে ওই নারী ঘটনার বর্ণনা দেন।
আকলিমা বেগম জানান, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা থেকে বাচ্চাটিকে তিনি চুরি করে নিয়ে এসেছেন।
আরও জানান, তার বাচ্চা ভালো লাগে। তার বাচ্চা নেই। এজন্য চুরি করে নিয়ে এসেছেস। তবে তার মধ্যে একটি অপরাধবোধ কাজ করছে। এখন তিনি বাচ্চাটিকে ফেরত দিতে চান।
এদিকে সুনামগঞ্জের দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই বাচ্চার আমাদের থানায় নিখোঁজের কোন ডায়েরি হয়নি। তবে আমরা এটি খোঁজখবর নিয়ে দেখছি।
এ বিষয়ে মাধবপুরের স্থানীয় কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাচ্চাটিকে তাদের প্রকৃত বাবা-মার কাছে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।কেউ বাচ্চাটিকে চিনে থাকলে অনতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC