
রাইজিং কুমিল্লা ডেস্ক
পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) অনুষ্ঠিত এই কর্মসূচি সরকারের ঘোষিত “৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দেশীয় ফল ও গাছপালার হারিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, “আমাদের সন্তানেরা আজ জাম, ডেউয়া, কাউ—কোনোটাই চেনে না। এক সময় আমাদের বাড়ির আঙিনা দেশীয় ফলের গাছে ভরপুর ছিল। আজ সেই পরিচিত জাম, ডেউয়া, কাউসহ অনেক দেশীয় ফলের গাছই হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই এসব ফলের নাম পর্যন্ত জানে না। তাই পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে এখনই ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।”
এ সময় তিনি সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC