
রাইজিং ডেস্ক
আবারও দেশের বাজারে দুই দিনের মাথায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হচ্ছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এটি দেশের বাজারে এ যাবতকালের সর্বোচ্চ দাম।
বৃহস্পতিবার (২২ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় তার সঙ্গে সংগতি রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী—সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি করা হবে।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী—বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
এর আগে ১৯ মার্চ সোনার দাম সমন্বয় করেছিল জুয়েলার্স সমিতি। তখন ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC