
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে দলীয় কার্যালয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা আবু কাউছার সরকার এবং ইসলামি সংগীত পরিবেশন করেন ঈমাম হোসাইন।
এতে উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল। উক্ত সমাবেশে বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এসময় যুব ও ক্রীড়া বিভাগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC