
রাইজিং ক্যাম্পাস
কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত ইংরেজি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান স্মার্ট টক একাডেমির ১৬ জন শিক্ষার্থী আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াড (International English Olympiad) সিজন-৪ এর গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া হাজারো প্রতিযোগীর মধ্যে থেকে তারা এই সাফল্য অর্জন করে।
ন্যাশনাল থিয়েটার রাউন্ড পেরিয়ে গ্র্যান্ড ফাইনালে স্থান পাওয়া শিক্ষার্থীদের এই অর্জনকে বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক হাসান মাহমুদ তারেক জানান, সঠিক দিকনির্দেশনা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
এই সাফল্যে অভিভাবকদের মাঝেও আনন্দের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষার্থীদের অর্জনের পেছনে একাডেমির পাঠদান পদ্ধতি ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, স্মার্ট টক একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে কাজ করছে। বর্তমানে গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়া শিক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC