শনিবার ১ আগস্ট, ২০২৬

আজ থেকে টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে জুন মাসের পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

Trading Corporation of Bangladesh (TCB)
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে আজ থেকে জুন মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ রবিবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এর আগে শনিবার এক বিজ্ঞপ্তিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, জুন মাসে টিসিবির পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি করে চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

টিসিবি আরও জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারা দেশে পরিবেশকেরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন।

এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা।

আরও পড়ুন