
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে তিনি নির্বাচনের আগে 'জুলাই সনদ' ঘোষণার জোর দাবি জানিয়েছেন।
আজ (শুক্রবার) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে নিজ এলাকায় এ কথা বলেন তিনি।
গত শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে 'ইতিবাচক' আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, "প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, তা ইতিবাচক। তবে, তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অপরিহার্য।"
এছাড়াও, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জুলাই শহীদ পরিবারের জন্য তিনটি গরু কোরবানি করেন। পরে বৃষ্টির মধ্যেই তিনি শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান এবং তাদের খোঁজ খবর নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC