
রাইজিং কুমিল্লা ডেস্ক
আগামী আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে কেন্দ্র করে এ সুযোগ মিলবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।
এছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব হবে।
শুধু সরকারি চাকরিজীবীরাই নন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে এক দিন করে ছুটি নিয়ে দুই দফায় দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC