
রাইজিং ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনানো হলেও ভেতরে ছিল সম্পূর্ণ ফাঁপা।
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা শোষিত হয়েছি এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি। দেশটির সঙ্গে কি কি চুক্তি ছিল তা প্রকাশের পাশাপাশি খতিয়ে দেখার সময় এসেছে৷
তিনি বলেন, পরিসংখ্যান তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই, যার ফলে পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখপাত্র বলেন, উন্নয়ন বাজেটের ৭ লাখ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ আমলারা খেয়েছে। তারাই দেশের ধ্বংসের জন্য দায়ী।
উমামা ফাতেমা আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন নিয়ে বাজেটে বেশি জোর দিতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC