সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

“আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি”: যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড

"আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি": যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড
"আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি": যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড

“আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি: তারেক রহমান” শিরোনামে যমুনা টেলিভিশনের নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের যাচাইয়ে প্রমাণিত হয়েছে যে, ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং যমুনা টেলিভিশন এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি, এছাড়া তারেক রহমানও এমন কোনো মন্তব্য করেননি।

এমন কিছু পোস্ট দেখুন এখানে

ভাইরাল ফটোকার্ডটি যাচাই করতে প্রথমে যমুনা টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং তাদের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। কিন্তু এই শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং বিবৃতি পরীক্ষা করে দেখা গেছে, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। বিএনপির অফিশিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলেও এমন কোনো বক্তব্যের উল্লেখ নেই।

সুতরাং, “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি” শীর্ষক তারেক রহমানের বক্তব্যের দাবিতে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া।

আরও পড়ুন