
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নতুন ডিন নিযুক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রেজিস্টার মো. মজিবুর রহমান মজুমদার সই করা অফিস আদেশে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত 'আইন' বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক নিয়োজিত না থাকায় এবং ডিন পদ শূন্য থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন- ২০১৩ এর ধারা ২২ (৬) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী 'আইন অনুষদে'র ডিনের দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এএফএম আবদুল মঈন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC