
রাইজিং কুমিল্লা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে সরকারের প্রতি মানুষের আস্থা আরও কমে যেতে পারে।
রোববার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে।”
তিনি আরও বলেন, “মানুষ এখন বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। একটি উপজেলায় কয়েক মাসের মধ্যে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান দলের নেতারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC