
রাইজিং ডেস্ক
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যার পর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নদীবন্দরগুলোকে কোনো সতর্কসংকেত দেখাতে বলা হয়নি, তবে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC