
বিনোদন ডেস্ক
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ঘটনাটিকে তিনি ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
দেশে চাঁদাবাজি ও অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
পোস্টের শেষদিকে ঘটনাটিকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে সাদিয়া আয়মান লেখেন, ‘এটি চরম লজ্জার ও ধিক্কারজনক!’
এদিকে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য আসার পর কমেন্ট বক্সেও সমালোচকদের জবাব দেন অভিনেত্রী। নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, যাদের উদ্দেশ্য করে পোস্টটি দেওয়া হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন।
সাদিয়া আয়মান আরও মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব মন্তব্য ভবিষ্যতেও নথিবদ্ধ হয়ে থাকবে এবং একসময় তাদের পরিবারের সদস্যরাও সেসব মন্তব্য দেখতে পারবেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC