
রাইজিং কুমিল্লা ডেস্ক

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ এ পুরস্কৃত হয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
২০২৫ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে বাংলাদেশের সকল ইউনিটের মধ্যে ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির কৃতিত্বপূর্ণ এ অর্জনের জন্য পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের সূত্রে জানাযায়, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করে আসছে। এ অর্জন জেলা পুলিশের সকল সদস্য, বিশেষ করে ক্রাইম বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন ইউনিটের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC