
বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ডঃ মোঃ শাহজামান।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৭ তম জরুরী মিটিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য ইলিয়াস প্রামানিক।
তিনি জানিয়েছেন,"বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই কমিশন পুনর্গঠন করা হয়েছে। গঠিত নির্বাচন কমিশনে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।”
পুনর্গঠিত নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করবেন— একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
উল্লেখ্য গত ৪ নভেম্বর প্রথমবারের মতো ৬ সদস্য বিশিষ্ট ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। কিন্তু নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় অনিশ্চিত হয়ে পড়ে ব্র্যাকসু।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC