
রাইজিং ফ্যাক্টচেক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছবি ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে “প্রবাসীদের দেশে ৬০ দিনের বেশি থাকার প্রয়োজন নেই।”
তবে রাইজিং ফ্যাক্টস যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও সম্পাদিত।
বাস্তবে, ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায় যে অনিবন্ধিত, চুরি হওয়া বা অনুমোদনবিহীন মোবাইল বন্ধে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার চালু হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা দেশে অবস্থানের সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে মোবাইল সেট রেজিস্ট্রেশন করতে হবে।
এ ছাড়া অন্য কোনো বিষয়ে প্রবাসীদের জন্য অতিরিক্ত কোনো বাধ্যবাধকতা বা নির্দেশনা দেওয়া হয়নি।
রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধান নিশ্চিত করেছে যে সামাজিক মাধ্যমে ছড়ানো এই ফটোকার্ডটি ভুয়া, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।
রাইজিং ফ্যাক্টস হলো রাইজিং কুমিল্লার অধীনে পরিচালিত কুমিল্লার একটি ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC