
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা, কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০২১ সালের এই দিনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সুত্রে জানা গেছে, আফজল খানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় গোবিন্দপুর চাঁন খা জামে মসজিদে কোরআন খতম, বিকাল ৩ ঘটিকায় কবর জিয়ারত এবং ৪ ঘটিকায় ঠাকুরপাড়াসহ নিজ বাসভবনে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যক্ষ এড. আফজল খান ১৯৪৫ সালের ১০ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর গোবিন্দপুর খান বাড়িতে জন্মগ্রহন করেন। কুমিল্লা অঞ্চলের নেতা হলেও জাতীয়ভাবে নানা কারণে আলোচিত ছিলেন তিনি। বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে তার। তিনি ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর নির্দেশে আফজল খান ৬৯ এর গণ আন্দোলন ও ৭১-এ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান অনশিকার্য।
মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ আফজল খান হাতিমারা কামাল নগর ক্যাম্পের কমান্ডারের দায়িত্ব পালন করেন। আফজল খান রাজনৈতিক জীবনে কুমিল্লা শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। পরবর্তীতে তিনি জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হন। ছিলেন কুমিল্লা জেলা ১৪ দলের সমন্বয়ক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC