
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় টানা অতি বৃষ্টির কারণে রাস্তাঘাটের বেহাল দশা চরমে পৌঁছেছে। বিভিন্ন এলাকা, বিশেষ করে মেহার, বামনীখোলা,রসুলপুর, বীরখাল,জিরুআইশচ কাশিমপুর, মাধাইয়া, অম্বরপুরসহ গ্রামীণ সড়কগুলো কাদামাটিতে একাকার হয়ে গেছে। চান্দিহা পৌরসভার কিছু প্রধান সড়কেও দেখা দিয়েছে খানা-খন্দ। ফলে যান চলাচলে ভোগান্তির পাশাপাশি সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর কোনো সংস্কার বা নতুন করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির পানিতে রাস্তার গর্তগুলো ভরাট হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি যানবাহনের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
চান্দিনা পৌরসভা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা বলেন, অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
চান্দিনা উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বরাদ্দ সংকটের কারণে বেশ কিছু উন্নয়ন প্রকল্প আটকে আছে। তবে খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত সড়কসমূহের জরুরি সংস্কার কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC