
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় তিনি বক্তা হিসেবে অংশ নেবেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং দেশে গণআন্দোলন-নির্ভর ক্ষমতার রূপান্তরের সময়ে ছাত্র-জনতার আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্ব পাচ্ছে।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়, প্যানেল আলোচনার পাশাপাশি অক্সফোর্ডের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে সমসাময়িক রাজনীতি, নীতি ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন তিনি। তার পুরো সফরের সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব অক্সফোর্ড ইউনিয়নই গ্রহণ করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC