চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ। ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।

রাইজিং ডেস্ক
সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে 'ঐচ্ছিক ছুটি'র সুযোগ। নাম 'ঐচ্ছিক' হলেও এটি নির্দিষ্ট নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে গ্রহণ করা যায়। ধর্মীয় পর্ব অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন এই ঐচ্ছিক ছুটি নিতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটি নেওয়ার দিনগুলো বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারিত থাকে। এই ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এই বিশেষ ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করেও নেওয়ার সুযোগ রয়েছে।
চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ। ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।
মুসলিম কর্মচারীরা ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারবেন।
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
ছুটি নিতে হলে কী করতে হবে?
ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই—
বাৎসরিক ছুটির তালিকায় উল্লিখিত ধর্মীয় পর্বের মধ্যে হতে হবে।
পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যেতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC