
রাইজিং ডেস্ক
সারা দেশে সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) আওতাধীন ১১টি টোল প্লাজায় অক্টোবর থেকে ই-টোল বাধ্যতামূলক হচ্ছে।
শনিবার সওজ’র এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথের আওতাধীন নয়টি সেতু ও দুটি সড়কে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম চালু করা হয়েছে। এসব টোল প্লাজায় ইটিসি ব্যবহার ছাড়া আগামী অক্টোবরের পর কোনো যানবাহন অতিক্রম করতে পারবে না।
১১টি টোল প্লাজার মধ্যে রয়েছে ৯টি সেতু ও ২টি মহাসড়ক। এগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী সেতু, নারায়ণগঞ্জের মেঘনা সেতু, কুমিল্লার গোমতী সেতু, নরসিংদীর ভৈরব সেতু, পটুয়াখালীর পায়রা সেতু, খুলনার খান জাহান আলী (রূপসা) সেতু, নরসিংদীর চরসিন্দুর সেতু, শহীদ ময়েজ উদ্দিন সেতু, নাটোরের আত্রাই টোল প্লাজা, পাবনার লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টোল প্লাজাগুলোতে ইটিসি ব্যবহারকারীকে নির্ধারিত টোল থেকে প্রণোদনা হিসেবে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। নেক্সাস-পে, রকেট এবং উপায় অ্যাপের মাধ্যমে এ সুবিধা নেওয়া যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC