
রাইজিং ডেস্ক
সারাদেশে জ্বালানি তেলের দাম কমাল সরকার। ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, পেট্রোলের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
যা আজ মধ্যরাত (রাত ১২টার পর) থেকে নতুন দর কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসময় জ্বালানি মন্ত্রণালয় ও পাওয়ার প্লান্টটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC