রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

৩০ বছর পর বিএনপির দলীয় এমপি পেল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসী, মন্ত্রী করার দাবি

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

RisingCumilla - Brahmanbaria, Nabinagar - M A Mannan
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দীর্ঘ ৩০ বছর পর আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ মনোনীত এমপি পদ প্রার্থী হিসেবে জয়ী হিসেবে এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

আব্দুল মান্নান নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের আলীয়াবাদ গ্রামের বাসিন্দা।

এর আগে ১৯৭১ সালের মহান স্বাধীনতার বাংলাদেশের জন্মের ৫৫ বছরে ১৯৯৬ সালে মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাত্র ৩ মাসের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র হয়েছিলেন। বর্তমানে দ্বিতীয় এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে স্থানিয়রা নেতাকর্মী ও সাধারণ মানুষজন দাবি তোলছেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানকে “মন্ত্রি” করার জন্য।

নবীনগর উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আমাদের জেলায় সব সরকারের আমলেই কেউ না কেউ মন্ত্রি, উপদেষ্টা হচ্ছেন কিন্তু আমাদের উপজেলায় কাউকে এখন পর্যন্ত মন্ত্রি হতে দেখিনি। আমরা এম এ মান্নান সাহেব এমপি হিসেবে দেখতে চাই।

সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, এম এ মান্নান সাহেব শিক্ষা-যোগ্যতায় ও রাজনৈতিক দিক থেকে অনেক বিজ্ঞ একজন মানুষ। উনাকে মন্ত্রি করা হলে দেশ ও জাতিরও উন্নতি হবে।

মঞ্জুরুল হক মজনু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, প্রবীন রাজনীতিবিদ এডভোকেট এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একজন প্রবীন রাজনীতিবিদ। তিনি আওয়ামী আমলে পুরো জেলা বিএনপিকে আগলে রেখেছিলেন। উনার মতো একজন মানুষকে মন্ত্রি করা এখন সময়ের দাবি।

আরও পড়ুন