
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস-বিডিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে জানান, পরীক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে অনলাইনে সহজেই ফলাফল জানতে পারবেন।
যেসব ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট: www.dgme.gov.bd
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd
ফলাফল দেখার লিংক: https://result.dghs.gov.bd
স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে। ধাপগুলো হলো—
- প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services – DGHS) প্রবেশ করুন।
- সেখানে থাকা ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন।
- নির্ধারিত ঘরে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) লিখুন।
- এরপর ‘Result’ বাটনে ক্লিক করুন।
- সঙ্গে সঙ্গে স্ক্রিনে আপনার ফলাফল দেখা যাবে। প্রয়োজনে ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএস ভর্তি পরীক্ষার মেরিট লিস্টের পিডিএফ কপি প্রকাশ করবে। এই পিডিএফে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর উল্লেখ থাকবে।
মেরিট লিস্টের পিডিএফ পাওয়া যাবে এই লিংকে— https://result.dghs.gov.bd
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শুধুমাত্র মোবাইল এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম
- মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন— DGHS RSC <Roll Number> পাঠান ১৬২২২ নম্বরে।
- প্রথম এসএমএস পাঠানোর পর ফিরতি মেসেজে একটি পিন (PIN) নম্বর পাওয়া যাবে।
- এরপর দ্বিতীয় এসএমএসে লিখুন— DGHS RSC YES <পিন নম্বর>
- আবেদন সম্পন্ন হলে পুনঃনিরীক্ষণ ফি হিসেবে ১,০০০ টাকা মোবাইল ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে।









