সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে শীর্ষক দাবিতে কালের কণ্ঠের ভুয়া ফটোকার্ড প্রচার

গাইবান্ধায় জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্ষণ মামলার দাবিতে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
গাইবান্ধায় জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্ষণ মামলার দাবিতে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

কালের কণ্ঠের নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ফটোকার্ডে দাবি করা হয়েছে, “গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা জামাতের নেতা-কর্মীদের বিরুদ্ধে”। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, ফটোকার্ডটি বিকৃত এবং মূল সংবাদে জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা উল্লেখ নেই।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল ফটোকার্ডটি যাচাই করতে প্রথমে কালের কণ্ঠের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যালোচনা করা হয়। গাইবান্ধায় ধর্ষণ মামলা সংক্রান্ত মূল সংবাদটি খুঁজে বের করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, কালের কণ্ঠ প্রকৃতপক্ষে গাইবান্ধায় “১০ মাসে ৯৪টি ধর্ষণ মামলা” হওয়ার সংবাদ প্রকাশ করেছে। তবে মূল সংবাদে কোথাও জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে কোনো অভিযোগ, মন্তব্য বা উল্লেখ নেই।

ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, মূল সংবাদের শিরোনাম এবং তথ্য পরিবর্তন করে জামায়াত নেতা-কর্মীদের নাম যুক্ত করা হয়েছে। কালের কণ্ঠের মূল প্রতিবেদনে শুধুমাত্র গাইবান্ধায় ধর্ষণ মামলার সংখ্যা এবং পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।


সুতরাং, গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা জামাতের নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়ার দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ বিকৃত এবং ভুয়া।

আরও পড়ুন