রবিবার ২২ মার্চ, ২০২৬

হাসপাতালে মায়ের ঈদ, দোয়া চাইলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Comilla-5 MP Jasim Uddin seeks prayers for mother's Eid in hospital
হাসপাতালে মায়ের ঈদ, দোয়া চাইলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন সবার কাছে তার অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই অনুরোধ জানান।

পোস্টে তিনি লিখেছেন, “মা যেখানে, সেখানেই তো ঈদের আসল আনন্দ। আমার ঈদের চাঁদটাও সেখানেই ছিল। ঈদ তো আসলে মায়ের হাসি দিয়ে শুরু হয়।”

তিনি আরও উল্লেখ করেন, তার জীবনে মায়ের স্নেহের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমার মা, যার স্নেহের ছায়ায় আমার পৃথিবীটা এতটুকু অন্ধকার হয়নি, আমার সেই মা এবারের ঈদটাও কাটালেন হাসপাতালের শয্যায়।”

পোস্টের শেষাংশে তিনি দেশবাসীর কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

আরও পড়ুন