বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী হওয়ার দাবিতে এআই ছবিসহ ভুয়া খবর প্রচার

হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী হওয়ার দাবিতে এআই ছবিসহ ভুয়া খবর প্রচার
হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী হওয়ার দাবিতে এআই ছবিসহ ভুয়া খবর প্রচার

“রাজমিস্ত্রির ছেলে এমপি হইছে। শুধু এমপি না মন্ত্রীও” দাবিতে হাসনাত আব্দুল্লাহকে জড়িয়ে একটি ছবিসহ পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ছে।

রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী হননি।

এমন কিছু পোস্ট দেখুন এখানে

ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ তথ্য পর্যালোচনা করা হয়। দেখা গেছে, হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন, কিন্তু তিনি মন্ত্রিসভায় স্থান পাননি।

অনুসন্ধানে আরও জানা গেছে, কুমিল্লা থেকে মাত্র তিনজন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ এই তালিকায় নেই।

বাংলাদেশের নির্ভরযোগ্য প্রধান সংবাদমাধ্যমেও হাসনাত আব্দুল্লাহর মন্ত্রী হওয়ার বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

সুতরাং, হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী হয়েছেন এই দাবিতে প্রচারিত ছবি এবং সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।

আরও পড়ুন