শুক্রবার ২২ মে, ২০২৬

সোনাইমুড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি

Winter sports competitions and cultural events at Sonaimuri
ছবি: প্রতিনিধি

নোয়াখালী সোনাইমুড়ীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে, কুচকাওয়াজ ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক হোসাইন মোহাম্মদ সেলিম।

এতে সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক এম. রাশিদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম প্রমূখ।

এ সময় স্কুলের সকল শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন