
রোববার (৭ জুন) সকালে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনের পর সভাপতি পদে তার মনোনয়নের বিরুদ্ধে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব পান তিনি। এছাড়া আরও ২৪ জনের নাম ঘোষণা করেছে বিসিবি।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন— ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন।
এই ক্যাটাগরিতে ভোট হয়েছে বরিশাল ও খুলনা বিভাগে। বরিশাল থেকে মিজানুর রহমান এবং খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন পরিচালক নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার ক্যাটাগরি) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মো. রুহুল আমিন ও মো. সরফরাজ আহমেদ।











