
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে মোঃ হুমায়ুন কবির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার অরুয়াইল বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন সরাইল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর
ও অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ টিপু সুলতান।
গ্রেপ্তারকৃত আসামী হুমায়ুন কবির পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের বাসিন্দা ও
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের পাকশিমুল ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুর কাদের ভূঁইয়া।







