শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সরাইলে ভ্রাম্যমাণ আদালতে’র অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নারী দালাল আটক

Rising Cumilla -Female broker arrested from Upazila Health Complex in Sarai mobile court operation
সরাইলে ভ্রাম্যমাণ আদালতে'র অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নারী দালাল আটক/ছবি: প্রতিনিধি

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিখা রানী দাস (৫৫) নামের এক নারী দালালকে আটক করে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র দীর্ঘদিন যাবত সাধারণ রোগীদের নানাভাবে বুঝিয়ে স্থানীয় ক্লিনিকে পরিক্ষা-নীরক্ষা ও অন্যান্য চিকিৎসা নিতে ফুসলানো’র দায়িত্ব পালন করছে। যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বলেন, অভিযান চলাকালে দালাল চক্রের সদস্য শিখা রানী দাস’কে হাতেনাতে আটক করা হয় এবং তিনি তার অপরাধ শিকার করলে দণ্ডবিধি ১৮৬০ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি।

আরও পড়ুন