বুধবার ১১ মার্চ, ২০২৬

সরাইলে বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, ব্যবস্থা নিলো ইউএনও

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - UNO takes action over irregularities in school building construction in Sarai
সরাইলে বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, ব্যবস্থা নিলো ইউএনও / ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে অনিয়ম চোখে পরায় কাজ বন্ধের নির্দেশ প্রদান করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভবনটির কাজ পরিদর্শনে গিয়ে নিজে হাতুড়ি হাতে কাজের মান পরিক্ষা করেন তিনি। জানা গেছে বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের চুক্তিমূল্য ৭৯,৪৫,১১২ (ঊন আশি লাখ, পঁয়তাল্লিশ হাজার একশত বারো টাকা)।

বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার বলেন, অনিয়মের অভিযোগে তাৎক্ষনিক কাজ বন্ধের নির্দেশ প্রদান করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন