
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে যুদ্ধাহত, অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যুদ্ধাহত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয় আগত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন। পরে পুলিশ সুপার মহোদয় তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতির প্রতি তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লক্ষ্মীপুর হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হকসহ লক্ষ্মীপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।









