
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, এবং ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্ত মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেক।
সভায় জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা প্রদান করা হয়। এছাড়া, ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অফিসারদেরও পুরস্কৃত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম, ডিআইও-১ এবং জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ।









