রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Elder brother accused of beating expatriate to death for 5 taka in Lakshmipur
নিহত আলমগীর হোসেন/ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাতে বিদ্যুৎ বিলের ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ বিলের ৫ টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বাড়ির পাশে একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তার ছোট ভাই আলমগীর হোসেনকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজীমি জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন