
রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৫৭ মিনিটে মিরপুর-১২ এর ঝিলপাড় বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সংবাদ নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, আজ দুপুর ১২টা ৫৭ মিনিটে মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।










