বুধবার ১৫ জুলাই, ২০২৬

মেসি নাকি কেন—ফাইনালে উঠবে কে? সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে ইংল্যান্ড

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Messi or Kane
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে দীর্ঘদিনের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে লড়বে হ্যারি কেনের ইংল্যান্ড।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা-র সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, এই ম্যাচে ফাইনালে ওঠার সম্ভাবনায় সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কৃত্রিম বুদ্ধিমত্তার হিসাব বলছে, থ্রি লায়ন্সদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ।

নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৮.২ শতাংশ। বিপরীতে আর্জেন্টিনার সরাসরি জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৯.৭ শতাংশ।

শুধু সেমিফাইনাল নয়, বিশ্বকাপ জয়ের সম্ভাবনার হিসাবেও কিছুটা এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। সুপারকম্পিউটারের মতে, শিরোপা জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ জমজমাট। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে তিনবার জয় পেয়েছে ইংল্যান্ড এবং দুইবার জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার দুটি জয়ের একটি এসেছে টাইব্রেকারে, আর অন্যটি ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ও বিতর্কিত ম্যাচ, যা এখনো ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।

এদিকে, ফুটবল উন্মাদনার মাঝেই আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আরও পড়ুন