বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

মেট্রোরেল চালু হচ্ছে কবে? জানাল কর্তৃপক্ষ

রাইজিং ডেস্ক

Dhaka Metro Rail
ঢাকা মেট্রোরেল। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার জনপ্রিয় বাহন মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

গতকাল রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে। তবে এর আগেও চালু হওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, নিরাপত্তাসংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মেট্রোরেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী শনিবার যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু করবে।

তবে ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতায় কিছু দুর্বৃত্ত ওই স্টেশন দুটিতে ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

আরও পড়ুন