বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Journalist attacked at Mirpur Intellectuals Memorial
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা/ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে এক যুবক দৌড়ে এসে এক সাংবাদিকের হাত ধরে জোরে ঘুরিয়ে ফেলে দেন। এরপর ওই যুবক দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

এ সময় উত্তেজিত জনতা হামলাকারী যুবককে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক ও হামলার শিকার সাংবাদিকের পরিচয় বা বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন