বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চাঁদপুরের মতলবে মেগা শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

Inauguration of Mega Showroom in Chandpur by Minister-Myone Group
উদ্বোধনী অনুষ্ঠান

চাঁদপুরের মতলব উপজেলায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের একটি মেগা শো-রুম উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে শোরুমটি উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামসুদ্দোহা শিমুল বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলেছি। তারই ধারাবাহিকতায় দেশী পণ্যের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে চাঁদপুরের মতলবে মানুষের সামনে নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে হাজির হয়েছি ৷

তিনি বলেন, আশা করছি, আমরা চাঁদপুরের মতলবের সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। আমরা অচিরেই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করবো বলে আশা প্রকাশ করছি” ।  

এ অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবসায়িক পার্টনার এস এম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিরেক্টর (শো-রুম) মাহমুদুর রহমান খান, সূর্যমুখী কচিকাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু।

এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা।

আরও পড়ুন