শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর আত্মহত্যা, একজনের বিয়ে ছিল আজ

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla - Two young women died by suicide in separate incidents in Madhabpur on the same day, one of them was set to be married today.
মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর আত্মহত্যা, একজনের বিয়ে ছিল আজ

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল।

নিহতরা হলেন—বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন সুমাইয়া জান্নাত তন্নী; এদিনই তার বিয়ে হওয়ার কথা ছিল।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বর্ণাকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন