
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনা দিয়েছে ময়নামতি রেজিমেন্ট বিএনসিসি।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে কুমিল্লায় ময়নামতি রেজিমেন্ট বিএনসিসি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি।
তিনি ক্যাডেটদের হাতে সংবর্ধনা স্মারক ও নগদ বৃত্তি তুলে দেন। এ বছর রেজিমেন্টের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এসএসসিতে ৫৪ জন এবং এইচএসসিতে ২৮ জন ক্যাডেট জিপিএ–৫ পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাবী ক্যাডেটদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। বক্তৃতা শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।










