মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারে কমল ২ টাকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - fuel oil
ছবি: সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। রোববার থেকে নতুন এ মূল্য ভোক্তা পর্যায়ে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম লিটারপ্রতি ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।

এ ছাড়া পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু রয়েছে। এ পদ্ধতির আওতায় প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।

আরও পড়ুন